✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Panchayat Election 2023: 'আপনি দায়িত্ব পালনে ব্যর্থ', নির্বাচন কমিশনারকে তিরস্কার রাজ্যপালের

ABP Ananda  |  06 Jul 2023 02:47 PM (IST)
ABP News

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) ভোটগ্রহণে বাকি মাত্র ৪৮ ঘণ্টা। তার আগেও হিংসা, রক্তপাতের খবর সামনে আসছে। সেই নিয়ে এবার রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, তার দায় কার, নির্বাচন কমিশনকে (WB Election Commission) এর জবাব দিতে হবে বলে মন্তব্য করলেন তিনি।


বৃহস্পতিবার সকাল থেকেও দফায় দফায় হিংসা, অশান্তির খবর সামনে এসেছে। রাতের অন্ধকারে কোপ মারা, হামলা চালানোর ঘটনা সামনে এসেছে। সেই আবহেই এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস। সেখানে সরাসরি কমিশনকে নিশনা করেন তিনি। বলেন, "আগুন নিয়ে খেলা চলছে, মানুষের জীবন নিয়ে খেলা চলছে। মানুষের চোখের জল দেখেছি আমি। শিশুরা কাঁদছে। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক।"


কমিশনের উদ্দেশে এদিন রাজ্যপাল বোস বলেন, "ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীর ঘটনার দায় কার? এতগুলি মৃত্য়ুর দায় কার, জবাব দিতে হবে কমিশনকে।  পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা। বাংলার মাথা এখন হেঁট হয়ে যাচ্ছে।"

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Panchayat Election 2023: 'আপনি দায়িত্ব পালনে ব্যর্থ', নির্বাচন কমিশনারকে তিরস্কার রাজ্যপালের

TRENDING VIDEOS

'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের10 Hour ago

"গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?10 Hour ago

প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান11 Hour ago

"লড়াই সংগ্রাম না করলে গণতন্ত্র বিপন্ন হবে",কোন প্রসঙ্গে বললেন Biman Bose?12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.