RG Kar News: আরজি কর হাসপাতালে গেলেন রাজ্যপাল, কথা বললেন আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আরজি কর হাস আর জি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান উঠল। হাসপাতালের যে ১৮টি বিভাগে ভাঙচুর চলেছে, তা ঘুরে দেখলেন রাজ্যপাল। বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাস দিলেন।তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। 

আগেই অপসারণ করা হয়েছে শান্তনুকে, দাবি জয়প্রকাশ মজুমদারের। গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। 'আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি', গতকাল মন্তব্য করেন তৃণমূল নেত্রী। 

মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা। তারপর গতকালের দুষ্কৃতী-তাণ্ডব। আতঙ্কে হস্টেল ছাড়ছেন RG কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। বাড়ি থেকে চলে আসতে বলছে, নিজেরাও নিরাপত্তার অভাব বোধ করছি, দাবি মেডিক্যাল পড়ুয়াদের। অন্যদিকে, ১ অগাস্ট থেকে MBBS-এর প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। চলবে ২১ অগাস্ট পর্যন্ত। তাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রথম বর্ষের পড়ুয়ারা। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola