Governor: আজ আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করবেন রাজ্যপাল
ABP Ananda | 26 Jan 2023 10:53 PM (IST)

আজ সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করবেন রাজ্যপাল। বিকেলে রাজভবনে হবে সিভি আনন্দ বোসের (CV Anand Bose) হাতেখড়ি অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিচারপতি, মন্ত্রী, সাংসদ থেকে বিশিষ্টরা। রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠান নিয়েও তর্কযুদ্ধে বিজেপি-তৃণমূল।