Subhendu Adhikari: রাজ্যপাল সংবিধান রক্ষা ও রাজ্যের উন্নতির জন্য নেতৃত্ব দেবেন, আশা রাখব: শুভেন্দু অধিকারী। Bangla News

'পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালকে স্বাগত জানাব। রাজ্যপাল সংবিধান রক্ষা ও রাজ্যের উন্নতির জন্য নেতৃত্ব দেবেন, আশা রাখব। ঋণে জর্জরিত রাজ্য মেলা-খেলা করতে গিয়ে অর্থনৈতিক সঙ্কটে পড়েছে একজন মুখ্যমন্ত্রী বলছেন তির-ধনুক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নামুন। কেন্দ্রের আবাস যোজনার নাম বদল করা হয়েছে রাজ্যে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদল করে রাজ্য এতদিন চালাচ্ছিল। কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করা যাবে না। রাজ্য কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের প্রকল্প হিসেবে চালালে আমাকে ছবি পাঠান। আমি কেন্দ্রকে সেই ছবি পাঠিয়ে অভিযোগ জানাব। রাজ্যকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দে বাধা দেয় না রাজ্য বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola