State vs Govornor: আরও চরমে রাজ্য় সরকার-রাজ্য়পাল সংঘাত। ABP Ananda Live

West Bengal News: আরও চরমে রাজ্য় সরকার-রাজ্য়পাল সংঘাত। এবার রিজার্ভ ব্য়াঙ্কের দেওয়া হিসেব তুলে ধরে রাজ্য়ের আয়ের চেয়ে ব্য়য় বেশি বলে দাবি করল রাজভবন। দুর্নীতি, হিংসা, অতিরিক্ত ব্য়য় ও জনগণের টাকা আত্মস্য়াৎই এই সরকারের বৈশিষ্ট্য় বলেও আক্রমণ শানানো হয়েছে রাজভবনের এক্স হ্য়ান্ডল পোস্টে। পাল্টা রাজ্য়পালকে নিশানা করেছে তৃণমূলও। 

শপথ-সংঘাতের মধ্য়েই শনিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বাংলার বেহাল অর্থনীতির অভিযোগে শ্বেতপত্র প্রকাশের দাবিও তুলেছিলেন। সেই ধারা অব্য়াহত রেখে এবার তৃণমূল সরকারকে আক্রমণ করতে নতুন হাতিয়ার বার করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। রবিবার রিজার্ভ ব্য়াঙ্কের হিসেব তুলে ধরে রাজভবন দাবি করল রাজ্য় সরকারের আয়ের চেয়ে ব্য়য় বেশি হচ্ছে। এমনকী এক্স হ্য়ান্ডল পোস্টে দুর্নীতি, হিংসা, অতিরিক্ত ব্য়য় ও জনগণের টাকা আত্মস্য়াৎই তৃণমূল সরকারে বৈশিষ্ট্য় বলে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছে রাজভবন। তাদের তরফ থেকে এই দাবিও করা হয়েছে, রাজ্য়কে অর্থনৈতিক অন্ধকূপে পরিণত করেছে বর্তমান সরকার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola