Haimanti Ganguly: এখনও খোঁজ নেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের, কোথায় গেলেন হৈমন্তী? | ABP Ananda LIVE
ABP Ananda | 25 Feb 2023 10:33 AM (IST)

এখনও খোঁজ নেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly)। এরই মধ্যে হৈমন্তী ও তাঁর পরিবারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর থেকেই হাওড়ার (Howrah) উত্তর বাকসাড়ার বাড়িতে দেখা যায়নি পরিবারের সদস্যদের। বাড়ির দরজা বন্ধ, বাইরে পড়ে রয়েছে দুধের প্যাকেট, খবরের কাগজ। কোথায় গেলেন হৈমন্তী? প্রতিবেশীদের কাছেও তা স্পষ্ট নয়।