Haldia Hawker Eviction: হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানে এসে বাধার মুখে বন্দর কর্তৃপক্ষ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। হাইকোর্টের নির্দেশে অভিযানে এসে তৃণমূলের নেতৃত্বে বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। 

বৃষ্টির মাঝে খাস কলকাতায় মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতায় গল্পগ্রিনে গাছের ডাল চাপা পড়ে মারা গেলেন এক রিকশাচালক। দুর্ঘটনায় নিহত রিকশচালকের নাম অলক কয়াল। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। এই এলাকায় রিকশা চালাতেন। 

এদিন তাঁর কাজের মাঝেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি কৃষ্ণচূড়া গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময়েই আচমকা ওই গাছের বিশাল একটি ডাল ভেঙে পড়ে। সেই গাছের ডালে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের (delhi airport) ছাদ ধসে পড়ার ঘটনায় বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করেছেন ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola