Halisahar Chairman: চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান, উদ্ধার ৫০ লক্ষ টাকা । Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2022 07:21 PM (IST)

হালিশহর পুরসভার চেয়ারম্যান গ্রেফতার। হালিশহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার। চিটফান্ড মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই। সন্মার্গ কোঅপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার। বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকা উদ্ধার। রাজু সাহানির তাইল্যান্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই।