Hanuman Jayanti : রাস্তায় কেন্দ্রীয় বাহিনী-উধাও অশান্তি, নির্বিঘ্নে কাটল হনুমানজয়ন্তী
ABP Ananda | 07 Apr 2023 08:06 AM (IST)

রামনবমীতে অশান্তির ছবি দেখেছিল বাংলা। একাধিক জায়গায় দেখা গিয়েছিল হিংসা। তারপরেই হনুমানজয়ন্তী, আগেভাগে সতর্ক থাকতে রাস্তায় নামানো হয়েছিল আধা সেনা। মাত্র তিন কোম্পানি আধাসেনা রাস্তায় নামতেই উধাও হিংসার ছবি। রাজ্যে হনুমানজয়ন্তী কাটল কোনও অশান্তির ঘটনা ছাড়াই। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, বরানগর, টিটাগড়, মগরায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে কোথাও কোথায় তাঁদের নিরাপত্তাতেই বেরতে দেখা যায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা।