Hanuman Jayanti: আদালতের নির্দেশে নিরাপত্তার ঘেরাটোপে রাজ্য়ে পালিত হনুমান জয়ন্তী
ABP Ananda | 06 Apr 2023 04:54 PM (IST)

আদালতের নির্দেশে নিরাপত্তার ঘেরাটোপে রাজ্য়ে পালিত হনুমান জয়ন্তী। হাওড়ায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা, ঘুসুড়ি, লিলুয়ায় মিছিল। কলকাতা, হুগলি, ব্যারাকপুরে সতর্ক নজরদারি কেন্দ্রীয় বাহিনীর। হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় ভাগে ভাগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন