Haridebpur Murder: হরিদেবপুর হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২।Bangla News

হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। গতকাল দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত কুন্দন কুমারের দুই সঙ্গী দেবরাজ রায় ও জিতেন লামাকে। মৃতের সহকর্মী কুন্দনকে আগেই বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। টাকাপয়সা লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মী সিদ্ধার্থ ওরফে বাপ্পা ভট্টাচার্যকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola