Haroa News: হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ, আহত হলেন ২ তৃণমূল কর্মী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। আহত হলেন ২ তৃণমূল কর্মী। অভিযোগ হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের হয়ে প্রচার সেরে ফেরার সময় অঞ্চল সভাপতির অনুগামীর ওপর চড়াও হয় তৃণমূলের উপ্রধানের অনুগামীরা। পাল্টা হামলার অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধেও। ঘটনায় ২ পক্ষের তরফেই অভিযোগ জানানো হয়েছে থানায়।

আরও খবর..

মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব। অভিযোগ, ৫০ জনের বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা চালায়। ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। কয়েকজন ক্লাব সদস্য আহত হন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।

আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola