Haroa News: 'পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক', অভিযোগ তৃণমূল বিধায়কের স্বামীর | ABP Ananda LIVE

ABP Ananda Live: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। 'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর।

আরও খবর..

ভাই ফোঁটার মিষ্টিতেও এবার লেখা জাস্টিসের স্লোগান। উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক মিষ্টির দোকানে বিকোচ্ছে জাস্টিস লেখা বিশেষ সন্দেশ। নতুন ধরনের এই সন্দেশ কিনতে উপচে পড়া ভিড় অশোকনগরের মিষ্টির দোকানে। কর্পোরেট সংস্থায় কর্মরত মহিলা থেকে শুরু করে কলেজ ছাত্রী সকলেই এই মিষ্টি পছন্দ করছেন। 

হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি বাঁকুড়া শহরের দোলতলায়। সেখানে নিজের হাতে মা কালীর পুজো করেন তিনি। পুজোর জোগাড় থেকে আরতি নিজে হাতেই সবটা করেন কল্যাণ। পুজোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। দেবী মূর্তিকে জড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola