Haroa TMC Inner Clash: হাড়োয়ায় TMC কর্মী খুনের ঘটনায় বুথ সভাপতি-সহ গ্রেফতার ২১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jul 2021 11:36 AM (IST)

তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বে' হাড়োয়ায় গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ তৃণমূলকর্মীরা। হাড়োয়া হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ২১। ভেড়ির দখল ও তৃণমূলের কোন্দলের জেরে গুলি। বুথ সভাপতির বাড়ি থেকে গুলি চলে। সংঘর্ষের ঘটনায় দাবি গ্রামবাসীদের। অভিযুক্ত বুথ সভাপতি-সহ গ্রেফতার ২১।
অন্যদিকে, বিরাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। বণিক মোড়ে বাড়ি ফেরার সময় বাইক চেপে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। নেপথ্যে বিজেপি (BJP), দাবি তৃণমূলের (TMC)। এনিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তে নিমতা থানার পুলিশ।