Hawker Eviction: এবার হকার উচ্ছেদের তোড়জোড় শুরু আসানসোলেও। ABP Ananda Live

ABP Ananda Live: এবার হকার উচ্ছেদের তোড়জোড় শুরু আসানসোলেও। বিএনআর মোড় থেকে কোর্ট পর্যন্ত রাস্তা হবে দখলমুক্ত। অস্থায়ী দোকানদারদের উঠে যাওয়ার নির্দেশ দিল প্রশাসন। জবরদখল হঠাতে এবার কোচবিহারে নামল বুলডোজার। কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জমির ওপর তৈরি বেআইনি কাঠামো ভেঙে দিল পুরসভা। এদিন কোচবিহার শহরজুড়ে চলছে দখলদার উচ্ছেদ অভিযান। পুরসভার সঙ্গে আছে পুলিশের টিম। মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন। পুড়ে মৃত্যু মা ও চার বছরের ছেলের। এবার মৃত্যু হল গৃহকর্তারও। পরিবারের বড় ছেলে ও প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকা হয়েছে ফরেন্সিক টিমকে। জমা জল দেখতে গিয়ে ক্ষোভের মুখে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পুরাতন মালদায় ১৩ নম্বর ওয়ার্ডে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি সাংসদ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola