Justice Gangopadhyay: 'ক্ষমাপ্রার্থী', দ্বন্দ্ব মিটল বিচারপতি গঙ্গোপাধ্যায় ও রাজ্যের ADG কিশোর দত্তের

দ্বন্দ্ব মিটল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Gangopadhyay) এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের (ADG Kishore Datta)। বন্ধু কিশোর দত্তর কাছে ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'আপনাকে ৩৭ বছর ধরে চিনি, কয়েকদিন আগে আপনাকে অনেক কিছু বলেছি', আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, আমি অত্যন্ত দুঃখিত, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাগের মাথায় অনেক কিছু বলেছি, মন্তব্য বিচারপতির।আমিও ওদিন অনেক কিছু বলেছিলাম, মন্তব্য কিশোর দত্তের। আপনি যা শুনেছেন তাই বলেছেন, তবে আমি যা বলেছি রাগ করে, মন্তব্য বিচারপতির। আপনারা অনেকেই জানেন না কিশোর আমার কত উপকার করেছে, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। কিশোর, আমি , বিচারপতি জয়মাল্য বাগচী একসঙ্গে ঘুরে বেড়াতাম, জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola