Headlines : দু’দিনের সফরে আজ কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আরও খবর

  •  আজ কলকাতায় ( Kolkata ) দ্রৌপদী মুর্মু (President Murmu)। রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। পাঠানো হবে মুখ্যমন্ত্রীকেও, জানালেন ডিএ-আন্দোলনকারীরা।
  • দু’দিনের সফরে আজ কলকাতায় আসছেন রাষ্ট্রপতি। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, এসপ্ল্যানেড থেকে খিদিরপুর রোড, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, দেওয়া হল বিকল্প পথের হদিশও।
  • তিলজলায় নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ। যৌন নির্যাতনের পর খুন, জেরায় স্বীকার ধৃত অভিযুক্তর, দাবি পুলিশের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানার সামনে তুলকালাম স্থানীয়দের।
  • বাম জমানায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক উদয়ন গুহ।
  • নিয়োগ দুর্নীতিতে পরপর গ্রেফতার। ফের বাম জমানাকে নিশানা উদয়নের।
  • বাবাকে ঢাল করে তৃণমূলের দুর্নীতি ঢাকতে পারবেন না, আক্রমণ সিপিএমের। পিসি-ভাইপোর কাছে ভাল হতে প্রয়াত বাবাকেও ছাড়ছেন না, কটাক্ষ শুভেন্দুর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola