Panchayat Election : ভাঙড়ে দুষ্কৃতী-তাণ্ডব, রেহাই পায়নি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও ABP Ananda Live

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে মেলার মাঠ। মনোনয়ন পর্বে এই মেলার মাঠই হয়ে উঠেছিল দুষকৃতীদের স্বর্গরাজ্য। তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। দেওয়ালে গুলির দাগ, জানলার কাচ ভাঙা। ধাক্কা সামলাতে ২ দিন বন্ধ রাখতে হয় স্বাস্থ্য কেন্দ্র। আজ সকাল থেকে রোগীরা এসে দাঁড়িয়ে আছেন। কিন্তু তালা খোলা যাচ্ছে না। মনোনয়ন পর্বের শেষ দিনে তাণ্ডব শুরু মাত্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই স্বাস্থ্য কেন্দ্রে তালা দিয়ে চলে যাই, দাবি স্বাস্থ্য কর্মীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola