Calcutta Medical College: কলকাতা মেডিক্যালে জট কাটাতে মঙ্গলবার বিকেলে সমন্বয় বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর
কলকাতা মেডিক্যালে জট কাটাতে মঙ্গলবার বিকেলে সমন্বয় বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের অন্য আধিকারিকরা, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধি। ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয় বলে আরও একবার জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনশনে অনড় মেডিক্যাল পড়ুয়ারা। অনশনের ৭২ ঘণ্টা পার। গতকাল রাতে অনশন মঞ্চে হাজির হন স্বাস্থ্য দফতরের কর্তারা। কিন্তু সমাধান সূত্র মেলেনি। সকালে অধ্যক্ষ এসে পড়ুয়াদের শারীরিক পরীক্ষা করেন।
Tags :
Kolkata News Bangla News Bangla News Live Calcutta Medical College Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News