Weather Update: সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দফতর | ABP Ananda LIVE
তীব্র গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে।