Heavy Rain: টানা বৃষ্টিতে ফুঁসছে অজয়, খয়রাশোলে অস্থায়ী সেতু ভেঙে বিচ্ছিন্ন গ্রাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2021 11:20 AM (IST)

বীরভূমের খয়রাশোল ব্লকের পারসুণ্ডি এলাকায় টানা বৃষ্টির জেরে অজয় নদের জলস্তর বেড়েছে। ভেসে গিয়েছে অস্থায়ী সেতু। বিচ্ছিন্ন বীরভূমের পারসুন্দি গ্রাম। বিচ্ছিন্ন বর্ধমানের চুরুলিয়াও। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অনেকেই বুক সমান জলের মধ্যে দিয়েই আসানসোলে যাতায়াত করছেন।