West Bengal Weather:বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পরিণত হতে চলেছে গভীর নিম্নচাপে, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
ABP Ananda | 31 Jul 2023 08:52 PM (IST)

সময় হিসেবে ভরা বর্ষা (Monsoon)। কিন্তু সে ভাবে বৃষ্টি কোথায়? এবার হয়তো মিটতে পারে বৃষ্টির ঘাটতি, আশায় নানা মহল। কারণ আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি নিম্নচাপ (depression) পরিণত হতে চলেছে গভীর নিম্নচাপে। তার জেরে আজ থেকে পরশু অর্থাৎ ২ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির (Heavy rainfall) সম্ভাবনা থাকছে। আগামীকাল, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হওয়ার কথা। এর মধ্যে, দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর।