Weather Update: উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
ABP Ananda | 05 Oct 2023 08:58 AM (IST)

পুজোর মুখে দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার। উত্তর ও দক্ষিণবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। স্বস্তির খবর বলতে, জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি। বিপদ এড়াতে, নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের ত্রাণশিবিরে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।