Calcutta High Court: বিষ্ণুপুরে গণধর্ষণ মামলায় পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের | ABP Ananda Live

Calcutta High Court: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে (Bishnupur) গণধর্ষণ (Molestation) মামলায় পুলিশকে (Police) ভর্ৎসনা হাইকোর্টের (Calcutta High Court)।'এখনও কেউ গ্রেফতার হয়নি! এটা কী হচ্ছে!'। 'অভিযোগের পরে ১০ দিন কেটে গিয়েছে, কেন নেওয়া হয়নি গোপন জবানবন্দি?'। 'পুলিশের ঢিলেঢালা মনোভাব দেখে আদালত যন্ত্রণাবিদ্ধ'। মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekher Mantha)। 'মহিলা কনস্টেবল (Lady Constable) নেই, এই অজুহাতে জিডি করে ফেলে রেখেছেন?'। 'মহিলা কনস্টেবল নেই কেন? এটা কি চলছে?'। '১০ দিন পরেও পোশাক বাজেয়াপ্ত করা হয়নি কেন?'। 'মোবাইল ফোন (Mobile Phone) কেন বাজেয়াপ্ত করা হয়নি?' আপনারা তো পুরো ব্যবস্থা ভেঙে দেবেন, মন্তব্য বিচারপতির রাজাশেখর মান্থার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola