Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adjikari) সভার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট (High court)। প্রশাসনের তরফে প্রথমে অনুমতি দিয়েও, পরে সভার অনুমতি বাতিল করা হয় বলে অভিযোগ তুলে, আদালতের দ্বারস্থ হয় বিজেপি। যদিও, সেখানে কোনও সুরাহা মিলল না। ১৫ দিন আগে পুলিশকে (Police) জানানো হয়নি, এই যুক্তিতে অনুমতি দিলেন না বিচারপতি বিবেক চৌধুরী।