Tmc News : 'যানজট হবে না বলে মুচলেকা দিন সিপি', ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda | 18 Jul 2025 12:30 PM (IST)

ABP Ananda LIVE: যানজট হবে না বলে মুচলেকা দিন সিপি। ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবে? ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের।
আরও খবর....
পাখির চোখ ২৬। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। কোমর বেঁধে প্রচার যুদ্ধে নেমেছে যুযুধানেরা। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষ্যে মহাসমাবেশ। তার আগে আজ, শুক্রবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে জোড়া সভা তাঁর। তুমুল তৎপরতা বঙ্গ বিজেপি শিবিরে।
শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি।