Kaustav Bagchi: কৌস্তভ বাগচীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট
ABP Ananda | 16 Mar 2023 07:16 AM (IST)

নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ। কৌস্তভ বাগচীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, আদালত প্রাথমিকভাবে মনে করছে, নিজের নিরাপত্তা নিয়ে কৌস্তভ যে আশঙ্কাপ্রকাশ করেছেন, তার যৌক্তিকতা রয়েছে।