Jyotipriyo Mallik: বালুর কেবিনের ভিতরে থাকবে না সিসি ক্যামেরা, নির্দেশ হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda | 15 Dec 2023 09:34 PM (IST)

ABP Ananda LIVE:SSKM-এ ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে (CCTV Surveillance) থাকতে হচ্ছে না জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick in SSKM)। আপাতত কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে CC ক্যামেরা সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Order)। তবে কেবিনের ভিতরে CRPF-এর জওয়ান মোতায়েন করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির তদন্তকারী আধিকারিকের অনুমতি নিয়ে তবেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারীরা।