✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

SSC Scam: SSC ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস। ABP Ananda Live

ABP Ananda  |  24 Jan 2024 04:27 PM (IST)
ABP News

এসএসসি-র (SSC) ওএমআর (OMR) দুর্নীতি মামলায় নতুন আরটিআই (RTI) ঘিরে সরগরম এজলাস। আরটিআইয়ের মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ নবম-দশমের এক চাকরিপ্রার্থীর। 'আরটিআইয়ের বয়ানে এসএসসি জানিয়েছে, তাদের ডেটাবেসের তথ্য থেকেই ওএমআর দেওয়া হয়েছে। তার মানে তাদের কাছে ওএমআর-এর এর কপি আছে। এটা তো কোথাও কোনও আদালতে এসএসসি বলেনি। এসএসসি জানিয়েছিল যে সমস্ত নথি নাইসা-র কাছে রয়েছে', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। আরটিআই-এর বয়ানে ভুল রয়েছে, পাল্টা দাবি এসএসসি-র। 'সিবিআইয়ের থেকে যে ওএমআর-এর স্ক্যান কপি পেয়েছিলাম, সেখান থেকেই ওএমআর দেওয়া হয়েছে,  আর নম্বর আমাদের ডেটাবেসে ছিল, আদালতে দাবি এসএসসি-র। 'আর কত ভুল করবেন? ২০২৪-এ এসেও ভুল করবেন?', এসএসসি-কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 'গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সামগ্রী হায়দরাবাদে সিএফএসএলে পাঠানো হয়েছে, তারা জানিয়েছে, এই মুহূর্তে তারা সেগুলি পরীক্ষা করতে পারছেন না। সেগুলি আমরা কলকাতার সিএফএসএল-এ পাঠাব। আমাদের কাছে সেগুলির কার্যকরী কপি রয়েছে', আদালতে জানাল সিবিআই। ৫ ফেব্রুয়ারি সেগুলি আদালতে পেশ করুন, সিবিআইকে নির্দেশ বিচারপতির। 'আপনারা এসএসসি-র ডেটাবেস পরীক্ষা করেছিলেন?' সিবিআইকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের।  বড় ধরনের দুর্নীতি হয়েছে, সওয়াল চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। পাল্টা কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে বিঁধলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • SSC Scam: SSC ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.