High Tide Alert: ইয়াসের পর ফের ভরা কোটালের ভ্রুকুটি, নামখানায় ঝড়ের গতিতে চলছে বাঁধ নির্মাণ কাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2021 01:24 PM (IST)

নামখানা ব্লকের বিভিন্ন জায়গা তথা নাদাভাঙা, নামখানা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে বাঁধ। এলাকা প্লাবিত হয়ে গেছিল। এই জায়গাগুলিতে বাঁধ নির্মাণের কাজ চলছে। মাটি ফেলে জেসিবি লাগিয়ে কাজ চলছে। নামখানা ব্লকের ব্লক আধিকারিক শান্তনু সিংহ ঠাকুর নিজেই প্রচারে নামেন। জেলা প্রশাসন ইতিমধ্যেই তৎপরতা দেখাচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।