Kaliagunj: কালিয়াগঞ্জের ঘটনায় CBI তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি আদালতের | ABP Ananda LIVE
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের জল গড়াল আদালতে। কালিয়াগঞ্জের ঘটনায় CBI তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ কেন্দ্র-রাজ্য সংঘাতের সুর আরও কয়েকগুণ বাড়িয়ে পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলেছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।