Higher Secondary 2024: এবার উচ্চমাধ্যমিকে নতুন নিয়ম, প্রতিটি প্রশ্নপত্রে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর
ABP Ananda | 05 Feb 2024 08:31 AM (IST)

ABP Ananda LIVE: মাধ্যমিক (Madhyamik Exam)থেকে নেওয়া হয়েছে শিক্ষা। এবার উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2024) প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল (Unique Serial Number) নম্বর। প্রশ্নপত্রের ডানদিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। সেটা যাতে ছাত্র-ছাত্রীরা করেন, তা নিশ্চিত করতে হবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।