Karnataka: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে ঐতিহাসিক জয় কংগ্রেসের | ABP Ananda LIVE
৬ মাস আগে বিজেপি সভাপতি জে পি নাড্ডার রাজ্য় হিমাচলপ্রদেশে, জিততে পারেনি তাঁর দল। কিন্তু, এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজ্য় কর্ণাটকে, তাঁর দল বিজেপিকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল। এই প্রেক্ষিতে সভাপতি হিসেবে নাড্ডা এবং খাড়গের ভোটের স্কোরকার্ড নিয়ে শুরু হয়ে গেছে তুলনা।