Holi 2025: দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। ABP Ananda Live

Holi Celebration: দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। আবির বা অন্য রং নয়, এদিন কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, দিনভর বিশেষ পুজোর সঙ্গে হরিনাম সংকীর্তন। সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।