Hollong Bungalow Fire: পুড়ে ছাই হলং বন বাংলো, তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত রাজ্যের | ABP Ananda LIVE

ABP Ananda  |  19 Jun 2024 11:02 PM (IST)
ABP News

পুড়ে ছাই হলং বন বাংলো, তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত রাজ্যের। 'রেল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে বিরোধীরা রাজনীতি করছেন। হলং বন বাংলোয় কীভাবে আগুন, খতিয়ে দেখবে তদন্ত কমিটি', চার-পাঁচজনের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, জানালেন বনমন্ত্রী। 

পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো। রাত ৯টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী। বর্ষার জন্য ৩ মাস বন্ধ রয়েছে হলং বন বাংলো। ফলে বাংলোয় কোনও পর্যটক ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে প্রায় একঘণ্টা পর ফালাকাটা-হাসিমারা থেকে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের তৈরি হলং বন বাংলো। AC শর্ট সার্কিটের জেরেই আগুন বলে বন দফতরের প্রাথমিক অনুমান। বন্ধ বন বাংলোতে কী তাহলে AC চলছিল? প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না বলে আক্ষেপ আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের। এদিকে, হলং বন বাংলো পুড়ে যাওয়ায় পর্যটনে প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Hollong Bungalow Fire: পুড়ে ছাই হলং বন বাংলো, তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত রাজ্যের | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন