Hooghly : প্যারীমোহন কলেজে টিএমসিপি আয়োজিত সোশ্যালে সম্বর্ধনা নিলেন আইসি !

হুগলির প্যারীমোহন কলেজে টিএমসিপি আয়োজিত কলেজ সোশ্যালে সম্বর্ধনা নিলেন আইসি! উত্তরপাড়া থানার আইসি পার্থ শিকদারের সম্বর্ধনা নেওয়ার ছবি বিজেপির সোশ্যাল মিডিয়ায়। বিজেপির পোস্ট করা ভিডিয়োয় ওই অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবিও ধরা পড়েছে। আইসি জানিয়েছেন, এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না । কেউ ভাল কাজ করলে সম্বর্ধনা দিই, সাফাই চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইয়ের। পুলিশকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোট পার হতে চাইছে তৃণমূল, প্রতিক্রিয়া বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola