Hooghly: বিজেপি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েত ভোটের আগে, শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভস্মীভূত বাড়ির একাংশ। গতকাল মাঝরাতে সিমলা মণ্ডলপাড়ায় বিজেপির এসটি-এসটি মোর্চার মণ্ডল সভাপতি প্রবীর বৈদ্যর বাড়িতে আগুন লাগে। ঘরের আসবাবপত্র পুড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান বিজেপি নেতা ও তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতেই আগুন লাগানো হয়। হামলা-যোগ অস্বীকার করেছে শাসক শিবির।
Tags :
Bangla News Bangla News Live Serampore Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Fire Hooghly ABP Ananda Bengali News