TMC: 'সমস্ত প্রতিবাদী মানুষের মুখ', কাকে দরাজ সার্টিফিকেট দিলেন মনোরঞ্জন ব্যাপারী? ABP Ananda Live

Manoranjan Byapari: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Justice Abhijit Gangopadhyay) বিভিন্ন পর্যবেক্ষণ কিংবা নিজেদের কড়া সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের (TMC) একাংশ। সেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়েরই ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্য়াপারী (Manoranjan Byapari)। বললেন, 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রতিবাদী মানুষের মুখ'। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) একটা সাম্প্রতিক মন্তব্য় সামনে রেখে, দুর্নীতি ইস্য়ুতে দলের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola