Train Blockade: 'সমস্যার দ্রুত সমাধান হবে', কর্তৃপক্ষের আশ্বাসের প্রায় ৩ ঘণ্টা পর উঠল অবরোধ| Bangla New

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Mar 2022 12:00 PM (IST)
ABP News

অফিস টাইমে হাওড়া-গোঘাট শাখার (Howrah-Goghat Division) নসিবপুর স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ আরামবাগ লোকাল (Arambagh Local) ও ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। 
নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে ভোরবেলার দুটি ডাউন ট্রেন চলছে না। পরের ট্রেনগুলিও নির্ধারিত সময়ে না আসায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। রেল কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এদিন সকাল ৬টা ২০ থেকে নসিবপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। ঘটনাস্থলে আরপিএফ, জিআরপি ও সিঙ্গুর থানার পুলিশ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, এদিন প্রথম ট্রেন ক্যানসেল হয়। এরপর পরের দুটো ট্রেন দেরিতে আসে। তাঁদের কথায়, "একে করোনা পরিস্থিতি, তার ওপর ভিড় হচ্ছে ট্রেনে। এর ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে।" মাধ্যমিক পরীক্ষার্থী থাকায় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। "এই সমস্যার দ্রুত সমাধান করে হবে", কর্তৃপক্ষের তরফে আশ্বাসের প্রায় ৩ ঘন্টা পর অবরোধ ওঠে।

  • হোম
  • ভিডিও
  • হুগলি
  • Train Blockade: 'সমস্যার দ্রুত সমাধান হবে', কর্তৃপক্ষের আশ্বাসের প্রায় ৩ ঘণ্টা পর উঠল অবরোধ| Bangla New

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন