Kulti Fire: কুলটির দিশেরগড়ে বিজেপি কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন। Bangla News

কুলটির দিশেরগড়ে বিজেপি কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন।অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ আসানসোল পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যর বাড়িতে দোতলার ঘরে আগুন লাগে। ঘুম ভেঙে যাওয়ায় টের পান বিজেপি কাউন্সিলর। স্বামী ও দুই সন্তানকে নিয়ে কোনওক্রমে নীচে নেমে আসেন তিনি। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের সমস্ত আসবাব পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola