Recruitment scam: কীভাবে কর্মী নিয়োগে দুর্নীতির জাল বিছিয়েছিলেন চন্দন মণ্ডল? | ABP Ananda Live
Recruitment scam: কীভাবে গ্রুপ সি (Group c) কর্মী নিয়োগে দুর্নীতির জাল বিছিয়েছিলেন বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল (Chandan Mandal)? চন্দনের জামিন-আবেদনের বিরোধিতায় আদালতে রিমান্ড প্রেয়ারে সিবিআইয়ের (cbi) দাবি, চেন সিস্টেমে চলত নিয়োগ দুর্নীতির কারবার। অকৃতকার্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্রে সরকারি ভুয়ো মেমো নম্বর দেওয়া থাকত। রিজিওনাল কমিশনের চেয়ারপার্সনের অজান্তে তাঁর সই নকল করে সেই নিয়োগপত্র দেওয়া হত। এমনকি, নিয়ম ভেঙে সরকারি ওয়েবসাইটে নাম বা রোল নম্বর উল্লেখ না করেই অকৃতকার্য চাকরিপ্রার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হত নিয়োগপত্র। রিমান্ড প্রেয়ারে সিবিআইয়ের (CBI) দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়াটাই ছিল বেআইনি।