Anubrata Mondal : দিল্লিতে কেমন কাটল অনুব্রতর প্রথম রাত ?
ABP Ananda | 08 Mar 2023 12:09 PM (IST)

সূত্রের খবর, মন খারাপ রয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রতর। কলকাতা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে বসে এদিন ইডি-র জেরার মুখোমুখি হবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বাড়ি ছেড়ে এত দূরে, চাইলেই কাছের লোকেদের দেখার বা ডাকার উপায় নেই। প্রথম রাতটা ঘুমহীন কেটেছে অনুব্রতর, এমনটাই খবর। তিনি নাকি কেবল পায়চারি করেছেন। সকালে চা-বিস্কুট খেয়েছেন কেষ্ট। কিন্তু কোনও কিছুতেই মন নেই 'বীরভূমের বাঘে'র। এবার ৩ দিনের হেফাজতে ইডি-র জেরার মুখে কেষ্ট মুখ খোলেন কি না, সেটাই দেখার।