Income Tax: আয়করের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন ? এই নিয়েই আলোচনা সভার আয়োজন হল | ABP Ananda LIVE
আয়করের মাধ্যমে কীভাবে দেশ এবং রাজ্যের আর্থিক উন্নয়ন সম্ভব? কীভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন? এই সমস্ত বিষয় নিয়েই বিশদে আলোচনা হল অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্রাক্টিশনার্সের পূর্বাঞ্চলীয় শাখার সেমিনারে। অনুষ্ঠানে, দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর বিশেষজ্ঞ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও আইনজীবীরা মিলিয়ে মোট ৩৬০ জন উপস্থিত ছিলেন। অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্রাক্টিশনার্স নামক এই সংস্থাটি প্রায় ৪৮ বছরের পুরনো। আয়োজকদের বক্তব্য, আয়কর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষ থেকে পেশাদার, উভয়েরই কীভাবে উন্নতিসাধন সম্ভব, সেই লক্ষ্যেই এই বিশেষ আলোচনা সভার আয়োজন।