Howarh Death: ব্রিজ থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু দম্পতির | ABP Ananda LIVE
abp ananda | 17 Jul 2022 12:20 PM (IST)

হাওড়ার ডোমজুড়ের সলপ ব্রিজ থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হল দম্পতির। মৃত প্রসেনজিৎ সিংহ ও তাঁর স্ত্রী তনুশ্রী সিংহ ডোমজুড়ের পাকুড়িয়া ঘোষপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ইছাপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন দম্পতি। বেপরোয়া গতিতে সলপ ব্রিজ থেকে নামার সময়, বাইক নিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারেন প্রসেনজিৎ। স্বামী-স্ত্রী দু’ জনেই ছিটকে প্রায় ৩০ ফুট নীচে সার্ভিস রোডে পড়ে যান। পুলিশের টহলদারি ভ্যান উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মত্ত অবস্থায় বাইক চালানো হচ্ছিল কিনা খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ।