Howrah Incident: ৪ দিন আগে মৃত স্ত্রীর পচাগলা দেহ আগলে বসে স্বামী!
স্ত্রীর (Wife) মৃতদেহ (Dead Body) আগলে বসেছিলেন স্বামী (Husband)। সমীক্ষার কাজে এসে চক্ষু চড়কগাছ হাওড়া (Howrah) পুরসভার (Municipality) স্বাস্থ্য কর্মীদের (Health Workers)। পরে জগাছা থানার পুলিশ গিয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে খবর, স্বামী তুষার চক্রবর্তীর মানসিক সমস্যা (Mental Problem) রয়েছে। স্ত্রী তপতী অসুস্থ ছিলেন, এদিন বাড়ির দরজা ভাঙতে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে স্ত্রীর দেহ। ওই ঘরেই বসেছিলেন স্বামী, দম্পতির একমাত্র মেয়ে বিবাহিত, থাকেন মুম্বইয়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ৪-৫ দিন আগে মৃত্যু হয়েছে প্রৌঢ়ার। অসুস্থতা, নাকি অন্য কারণে মৃত্যু খতিয়ে দেখছে জগাছা থানার পুলিশ।