Howrah: হাওড়ায় পাণ্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি লেনদেন মামলায় গ্রেফতার আরও ১
হাওড়ায় পাণ্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি লেনদেন মামলায় গ্রেফতার আরও ১। দুবাই থেকে মুম্বই ফিরতেই বিরাজ প্যাটেল নামে আরও এক ব্যক্তি গ্রেফতার। বিরাজের বিরুদ্ধে ১০৮ কোটি টাকা বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ । গত বছর অক্টোবরে হাওড়ায় হানা দিয়ে পাণ্ডেদের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি । শৈলেশ পাণ্ডেদের ১১৮ কোটির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। পাণ্ডেদের সঙ্গে যোগ সন্দেহেই গ্রেফতার বিরাজ প্যাটেল । মুম্বই থেকে রিমান্ডে এনে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় বিরাজকে। ২ জানুয়ারি পর্যন্ত বিরাজ প্যাটেলের ইডি হেফাজত। প্রায় ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারির হদিশ, দাবি ইডির।
Tags :
HOWRAH