Bakhra Firing: হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় বোমাবাজি, গুলি! কেন ঝামেলা? ABP Ananda Live

হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় বোমাবাজি, গুলি চালানোরও অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়। 
হাতে বন্দুক নিয়ে মারধরের ছবি ভাইরাল। স্থানীয়দের দাবি, এলাকায় একটি নির্মাণ নিয়ে দুই পাড়ার বিবাদে আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকড়া। বোমাবাজি ও গুলিও চলে বলে অভিযোগ। ঘটনায় ৩ জন আহত হন। ঘটনাস্থলে যায় পুলিশ, র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। কী নিয়ে গন্ডগোল, খতিয়ে দেখা হচ্ছে। 

রাজ্যে ফের ডাকাতি:
রানিগঞ্জ, ডোমজুড়, বজবজে ডাকাতির পর এবার হুগলির চণ্ডীতলায় সোনার সোনার দোকানে লুঠ। ক্রেতা সেজে দোকানে
ঢুকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে দুই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, গতকাল
দুপুরে দোকান ফাঁকা থাকার সুযোগ নিয়ে গয়না কেনার অছিলায় ঢোকে দুই দুষ্কৃতী। গুলি করার হুমকি দিয়ে সোনাদানা, টাকাপয়সা
নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। দোকানের CC ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। ব্যবসায়ীর দাবি, দুষ্কৃতীরা হিন্দিভাষী। 
পুলিশের দাবি, লুঠের ঘটনায় এখনও পর্যন্ত ভিনরাজ্যের যোগ মেলেনি। এর আগে ডোমজুড়ে ডাকাতি করে দুষ্কৃতীরা চণ্ডীতলার
এই রাস্তা দিয়েই পালিয়েছিল। এখান থেকেই উদ্ধার হয় ডাকাতদের ব্যবহৃত মোটরবাইক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola