Howrah: হাওড়ায় বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2022 07:45 PM (IST)

আগামী ২৮ এবং ২৯ শে মার্চ সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ধর্মঘট ডেকেছে । আর আজ এই ধর্মঘটের সমর্থনেই একগুচ্ছ দাবিতে জেলাশাসকের অফিসের সামনে বামেদের আইন অমান্য কর্মসূচি বামেদের। সিটু-সহ বাম কর্মীরা হাওড়া থেকে মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে আসে। সেখানে আগে থেকেই ছিল পুলিশের ব্যারিকেড। মিছিল আটকাতে গেলে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি।