Howrah-Doon Express: হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডব, যাত্রীদের মারধরের অভিযোগ

হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষকৃতী তাণ্ডবের অভিযোগ। ট্রেন যাত্রীদের একাংশের দাবি,  সোমবার বিহারের ওপর দিয়ে আসার সময় এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে ২ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জোর করে সিটে বসার চেষ্টা করে। যাত্রীরা আপত্তি করতেই শুরু হয় বচসা। ট্রেন পরের স্টেশনে পৌঁছতেই আরও বেশ কয়েকজন এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে। শুরু হয় তাণ্ডব। একাধিক যাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিহারের কুদরা স্টেশেন রেল পুলিশের কাছে অভিযোগ যাত্রীদের।                                                                                         

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola