Howrah Eviction: হাওড়ায় বুলডোজার দিয়ে ভাঙা হল অবৈধ নির্মাণ! ABP Ananda Live

West Bengal News: NRS হাসপাতালের পার্শ্ববর্তী ফুটপাত থেকে, হাওড়ায় জাতীয় সড়কের দুধার, ক্য়ানিং স্ট্রিট থেকে বেন্টিঙ্ক স্ট্রিট, মুখ্যমন্ত্রীর ধমকের পরই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় অ্যাকশন মোডে পুলিশ-প্রশাসন। বেআইনিভাবে ফুটপাথ দখল হঠাতে চলল অভিযান। হাওড়ায় বুলডোজার দিয়ে ভাঙা হল অবৈধ নির্মাণ।
মুখ্য়মন্ত্রীর নিশানায় হাওড়া পুরসভা। সোমবার, নবান্নের বৈঠকে হাওড়ার পুর-প্রশাসনের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাওড়ার রানিহাটি মোড়ের কাছে, ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে চলল উচ্ছেদ অভিযান। বুলডোজার-জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক অবৈধ দোকান। ১৮ নম্বর ওয়ার্ডের বেণীমাধব মুখার্জি লেনের অবৈধ নির্মাণ ভেঙে দেয় হাওড়া পুরসভা। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারি, অ্য়াকশন মোডে পুলিশ। NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালের গেটের বাইরে, AJC বোস রোড লাগোয়া ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ।
ফুটপাত জুড়ে থাকা একের পর এক দোকানদারদের সতর্ক করে পুলিশ। সরিয়ে দেওয়া হয় সামগ্রী।